১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন

admin
প্রকাশিত মে ২২, ২০২১
ঠাকুরগাঁওয়ে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন

Manual5 Ad Code

ঠাকুরগাঁওয়ে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন

 

 

Manual8 Ad Code

হুসাইন মোঃ আরমান,রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁও সদর উপজেলার চাপাতি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে এক কৃষকের পুকুরের প্রায় ৫০ হাজার মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে।

বৃহস্পতিবার দিনের বেলা বা রাতের যে কোন সময়ে ঘটানো হয়েছে এই ঘটনা।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান,সদর উপজেলার রাজাগাঁও গ্রামের চাপাতি গ্রামের সাদেকুল ইসলাম মাষ্টারের বাড়ি সংলগ্ন পুকুরে এ বছর প্রায় ২০ হাজার টাকার পোনা মাছ অবমুক্ত করেন।এছাড়াও গত বছরেরও মাছ রয়েছে ওই পুকুরে।

বৃহস্পাতিবার(২০ মে) সাদেকুল ইসলাম মাষ্টার সপরিবারে বেড়াতে যান।

Manual4 Ad Code

রাতে বাড়ি ফেরেন।শুক্রবার সকালে ঘুম থেকে দেখতে পান যে,তার বাড়ি সংলগ্ন পুকুরে মাছ মরে ভেসে উঠেছে।রুই কাতলা মুগেল,তেলাপিয়া ,ব্রিগেট ইত্যাদি সকল প্রভাতির মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ক্ষতি হয়েছে।

এ বিষয়ে তিনি থানায় মামলা করবেন বলে জানান।

স্কুল শিক্ষক সাদেকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম জানান,কিছুদিন আগে প্রতিবেশি খাদেমুল ইসলাম ও তার ছেলের সঙ্গে ঝগড়া হয়েছিল।

কি কারণে শতুতা বশত:তারা পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে বলে তার সন্দেহ।

Manual1 Ad Code

রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায় জানান,পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার কথা শুনেছি।তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত: ব্যবস্থা নেওয়া হবে।