১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে রাইচ মিলের চুল্লি থেকে নারীর লাশ উদ্ধার!

admin
প্রকাশিত মে ১৩, ২০২১
টাঙ্গাইলে রাইচ মিলের চুল্লি থেকে নারীর লাশ উদ্ধার!

Manual1 Ad Code

টাঙ্গাইলে রাইচ মিলের চুল্লি থেকে নারীর লাশ উদ্ধার!

 

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

মোঃ মমিন হোসেন টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের কালিহাতীতে রাইচ মিলের চুল্লির জ্বলন্ত আগুনে পুড়ে মারা গেছেন সুরমা আক্তার (৩২) নামে এক নারী এনজিও কর্মী।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পৌরসভাধীন চাটিপাড়া এলাকায় রাইচ মিলের চুল্লিতে এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
নিহত নারী এনজিও কর্মী সুরমা আক্তার উপজেলা সদরের চাটিপাড়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের মেয়ে ও স্থানীয় এনজিও সেবালয়ের কর্মী।

Manual6 Ad Code

স্থানীয়রা জানিয়েছেন, সুরমা আক্তার কি কারণে তিনি আগুনে পুড়ে মারা গেছেন তা জানাতে পারছেন না প্রতিবেশীরা। এরকম চুল্লিতে আত্মহত্যা করা সম্ভব নয়। কোন রহস্য থাকতে পারে।
নিহতের বড় বোন সুমনা বলেন, ইফতার পর রাইস মিলের পাশ থেকে লোকজনের কোলাহল শুনতে ও খবর পাই। দৌড়ে গিয়ে দেখি চুল্লির ভিতরে একটা মানুষ তুসের আগুনে জ্বলছে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভাতে নেভাতেই মারা যায়, মৃত অবস্থায় লাশটি উদ্ধার করে। ৭ মাস আগে সুরমা আক্তারের ডিভোর্স হয় কালিহাতী পৌর এলাকার সওদাগর পাড়ার আসাদ সওদাগরের সাথে।

থ্রি স্টার রাইস মিলের ভাড়ায় চালিত মালিক শ্রীদাম জানান, চুল্লিতে আগুন দেওয়া শ্রমিক ঘটনা জানায় কিন্তু ওই শ্রমিকের পরিচয় জানতে চাইলে তিনি তার নাম ঠিকানা জানে না।

কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মঞ্জুরুল ইসলাম জানান, সন্ধ্যা সোয়া সাতটায় সংবাদ পেয়ে পৌঁছে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনে একটি পুরোপুরি পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে কালিহাতী থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

Manual2 Ad Code

কালিহাতী থানার ওসি সওগাতুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ থানায় মামলা করেনি।