১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

দেলদুয়ার থানার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন

admin
প্রকাশিত মে ১৩, ২০২১
দেলদুয়ার থানার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন

Manual5 Ad Code

দেলদুয়ার থানার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন

 

 

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ- টাংগাইল জেলার, ওসি দেলদুয়ার থানা ও সকল অফিসারের পক্ষ থেকে দেলদুয়ার বাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন

ঈদ মোবারক, ঈদ মোবারক

দেলদুয়ার থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন করোনাকালের ঈদ উদযাপিত হোক সম্পূর্ণ সুরক্ষার সাথে। তিন ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে৷ নিজেদের স্বার্থে নির্দেশনা মেনে চলি, সুস্থ থাকি।

Manual3 Ad Code

সুদীর্ঘ একটি মাস কঠোর সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর বিশ্ব মুসলিম উম্মাহ রোজা ভঙ্গ করে আল্লাহর বিশেষ নিয়ামতের শুকরিয়া স্বরূপ যে আনন্দ-উৎসব পালন করেন, সেটিই ঈদুল ফিতর।
সারা বিশ্বের মুসলমানের সর্বজনীন আনন্দ-উৎসব ঈদুল ফিতর।

বছরজুড়ে নানা প্রতিকূলতা, দুঃখ-বেদনা সব ভুলে ঈদের দিন মানুষ সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হন। ঈদগাহে কোলাকুলি সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করে। ঈদ এমন এক নির্মল আনন্দের আয়োজন, যেখানে মানুষ আত্মশুদ্ধির আনন্দে পরস্পরের মেলবন্ধনে ঐক্যবদ্ধ হন এবং আনন্দ সমভাগাভাগি করেন।

Manual5 Ad Code

মাহে রমজানের এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের অতীত জীবনের সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত হতে পারার পবিত্র অনুভূতি ধারণ করেই পরিপূর্ণতা লাভ করে ঈদের খুশি। আর আনন্দ ও পুণ্যের অনুভূতিই জগতে এমন এক দুর্লভ জিনিস, যা ভাগাভাগি করলে ক্রমেই তা বৃদ্ধি পায়।

ঈদুল ফিতর বা রোজা ভাঙার আনন্দ-উৎসব এমন এক পরিচ্ছন্ন আনন্দ অনুভূতি জাগ্রত করে, যা মানবিক মূল্যবোধ সমুন্নত করে এবং আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের পথপরিক্রমায় চলতে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্বুদ্ধ করে। রাসুলুল্লাহ (সা.) সানন্দে ঘোষণা করেছেন, ‘প্রত্যেক জাতিরই নিজস্ব আনন্দ-উৎসব রয়েছে, আমাদের আনন্দ-উৎসব হচ্ছে এই ঈদ।

ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত-বন্ধন।

পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।

Manual3 Ad Code