৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

এলেঙ্গা ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মে ১০, ২০২১
এলেঙ্গা ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

এলেঙ্গা ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

 

Manual5 Ad Code

মোঃ মমিন হোসেন,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ-

Manual3 Ad Code

এলেঙ্গা ক্লাবের উদ্যোগে আজ ১০মে সোমবার বেলা ১০ ঘটিকার সময় এলেঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন আলম সুপার মার্কেটে একশত (১০০) হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

বিতরণের সময় উপস্থিত ছিলেন এলেঙ্গা ক্লাবের সভাপতি মোঃ খায়রুজ্জামান খান সুজন, সাধারণ সম্পাদক আঃ লতিফ মোল্লা, শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আঃ সালাম, টাঙ্গাইল সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান, এলেঙ্গা ক্লিনিক এন্ড নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোফাজ্জল হোসেন জিয়া, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ বাবুল সিদ্দিকী, মোঃ নাজিম উদ্দীন, ও মওলানা ভাসানী আদর্শ কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক কামরুল হাসান প্রমুখ ৷

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত ক্লাব হতে ঈদ সামগ্রী হিসেবে জনপ্রতি ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই , ১০০ গ্রাম দুধ, ৫০০ গ্রাম পিঁয়াজ ও ৫০০ মিলি সয়াবিন তেল বিতরণ করা হয়।