৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সেবক সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মে ৮, ২০২১
সেবক সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Manual4 Ad Code

সেবক সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

 

রবিউল আলম, স্টাফ রিপোর্টার -গাজীপুরঃ-

Manual2 Ad Code

করোনার কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে গাজীপুর জেলার সেবক সংগঠন এর উদ্যোগে দুই শত শ্রমিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সেবক এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও গাজীপুর মহানগর ও জেলা কমিটির উদ্যোগে শনিবার (৮মে) সকালে সংগঠনের পূবাইল মাজুখান কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে দুই শত শ্রমিকের হাতে পোলার চাল, ডাল, তেল, লবণ, আলু, চিনি ও সাবানসহ একটি করে প্যাকেট তুলে দেওয়া হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবক সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি খান মোহাম্মদ বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী যুবলীগের সংগ্রামী আহবায়ক সদস্য রাজিবুল হাসান রাজিব,হাসানুল বান্না (মজু) আহবায়ক ৪০নং ওয়াড আওয়ামীলীগ।পূবাইল থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল্লাহ মোক্তাদির নয়ন,সুফিয়া বেগম আহবায়ক ৪০নং ওয়াড মহিলা আওয়ামী লীগ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও গাজীপুর জেলায় সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন।

সঞ্চালনায় ছিলেন,মোঃ আলী হোসেন সেবক সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনঃ সেবক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন সহ গাজীপুর মহানগর সেবক এর সাংগঠনিক সম্পাদক আসিফ রায়হান,মহিলা সস্পাদিকা শাহিদা, সমির হাওলাদার, জাকির হোসেন, আবু সাইদ ও সিকান্দার জয়নাল, হাজি আবু বাসার খান সহ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্হিত ছিলেন।