৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়ায় শিবগঞ্জে পাটক্ষেত থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার !

admin
প্রকাশিত মে ৪, ২০২১
বগুড়ায় শিবগঞ্জে পাটক্ষেত থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার !

Manual8 Ad Code

বগুড়ায় শিবগঞ্জে পাটক্ষেত থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার !!

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

 

মোঃ জান্নাতুল নাঈম, শিবগঞ্জঃ-

বগুড়ার শিবগঞ্জে মোখলেছুর রহমান (৬০) নামে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করে তার অটো ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ মে) সকাল সাড়ে ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের উত্তর কৃষ্টপুর পোল্লারপার গ্রামের পার্শ্বে পাটক্ষেত থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত মোখলেছুর রহমান শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের মৃত আলিমুদ্দিন ফকিরের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।

Manual8 Ad Code

জানা যায়, মোখলেছুর রহমান রবিবার (২ মে) বিকেল ৪টার দিকে তার ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে তিনি বাড়িতে ফেরেননি। সোমবার (৩ মে) বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তার মরদেহ পাওয়া যায়।

ময়দানহাটা ইউপি চেয়ারম্যান এসএম রুপম বলেন, ধারণা করা হচ্ছে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে হত্যা করে ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে।

Manual8 Ad Code

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার অটো ভ্যানটির সন্ধান পাওয়া যায়নি। মনে করা হচ্ছে ছিনতাই এ বাধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে।।