১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইরফান সেলিমের মুক্তিতে বাধা নেই

admin
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২১
ইরফান সেলিমের মুক্তিতে বাধা নেই

Manual5 Ad Code

ইরফান সেলিমের মুক্তিতে বাধা নেই

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

অভিযোগ ডেস্ক :: নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমকে দেয়া হাইকোর্টের জামিন সর্বোচ্চ আদালতেও বহাল রয়েছে।

জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের আবেদন খারিজ করে দিয়ে রোববার (২৫ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়।

Manual8 Ad Code

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আর ইরফান সেলিমের পক্ষে শুনানি করেন আইনজীবী বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা।

Manual6 Ad Code

আইনজীবী সাঈদ আহমেদ রাজা পরে সংবাদমাধ্যমকে বলেন, সর্বোচ্চ আদালত রাষ্ট্রপক্ষের লিভটু আপিল খারিজ করে হাইকোর্টের জামিন বহাল রেখেছেন। ইরফান সেলিমের মুক্তিতে এখন আর কোনো বাধা থাকছে না।