৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দিনাজপুরের বিরামপুরে মাদক মুক্ত ওয়ার্ড গড়ার লক্ষ্যে মাদক নির্মূল কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২১
দিনাজপুরের বিরামপুরে মাদক মুক্ত ওয়ার্ড গড়ার লক্ষ্যে মাদক নির্মূল কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

দিনাজপুরের বিরামপুরে মাদক মুক্ত ওয়ার্ড গড়ার লক্ষ্যে মাদক নির্মূল কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

মোঃ জসিম উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ-

Manual3 Ad Code

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘ এর উদ্যোগে পৌরসভার ৪ নং ওয়ার্ডকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদক নির্মূল কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৩ এপ্রিল (শুক্রবার) বিকালে ৪টায় পৌর শহর ইসলামপাড়া সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘ এর অস্থায়ী কার্যালয়ে মোঃ ইব্রাহিম ইসলামের সঞ্চালনায় সাবেক পৌর কাউন্সিলর ওবায়দুল মিনহাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমান,বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক প্রমুখ।

Manual2 Ad Code

এসময় প্রধান অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী বলেন-আপনারা মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

Manual5 Ad Code

আমরা ইসলামপাড়া তথা গোটা পৌরসভাকে মাদক মুক্ত করতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা পর্যায় ক্রমে প্রতিটি পাড়া ও মহল্লায় মাদক নির্মুল কমিটি গঠন করে ইসলামপাড়া এবং বিরামপুর পৌরসভাকে মাদক মুক্ত করতে চাই।

ইতিমধ্যে আমাদের ইসলামপাড়া তে অনেক মাদক ব্যবসা কমেছে আশা রাখি এবার সকলের প্রচেষ্টায় এবং সহযোগিতায় একবারে মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।

Manual4 Ad Code

এসময় সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের ওবায়দুল মিনহাজ সভাপতি ও আলী হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৬ বিশিষ্ট্য কমিটি গঠন করা হয় এবং সকল নবগঠিত কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।