৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইগাতীতে অবৈধ স্হাপনা উচ্ছেদ করে কোটি টাকা মুল্যের সরকারি জমি উদ্ধার

admin
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২১
ঝিনাইগাতীতে অবৈধ স্হাপনা উচ্ছেদ করে কোটি টাকা মুল্যের সরকারি জমি উদ্ধার

Manual5 Ad Code

ঝিনাইগাতীতে অবৈধ স্হাপনা উচ্ছেদ করে কোটি টাকা মুল্যের সরকারি জমি উদ্ধার

 

Manual6 Ad Code

তারিফুল আলম তমাল,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া বাজারের সরকারি জমির উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কোটি টাকা মুল্যের জমি উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

১৭এপ্রিল শনিবার উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ ও সহকারী কমিশনার ভুমি জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন,ইউপি সদস্য আসাদ আলীর উপস্হিতিতে বাজারের ১৫/২০টি অবৈধ স্থাপনা সরিয়ে নেয়া হয়।

Manual8 Ad Code

অবৈধ স্থাপনা নির্মাণকারীরা প্রশাসনের নির্দেশে নিজ উদ্যোগে স্থাপনাগুলো সরিয়ে নেন। জানা গেছে,স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে জমিগুলো অবৈধভাবে জবরদখলে রাখে।

Manual6 Ad Code

উদ্ধারকৃত জমির মূল্যে কয়েক কোটি টাকা হবে। অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ায় পাইকুড়া বাজারের সৌন্দর্য বর্ধনে সহায়ক হলো। উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ বলেন সরকারি জমি উদ্ধারের ব্যাপারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।