৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাট মাতুরতল বাজার সরকারী সার ও ধানের বীজ উদ্ধার

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২১
গোয়াইনঘাট মাতুরতল বাজার সরকারী সার ও ধানের বীজ উদ্ধার

Manual1 Ad Code

গোয়াইনঘাট মাতুরতল বাজার সরকারী সার ও ধানের বীজ উদ্ধার

ইব্রাহীম আলী, গোয়াইনঘাট প্রতিনিধিঃ-

Manual2 Ad Code

গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল বাজার থেকে সার ও বীজ উদ্ধার করা হয়। ১৫ এপ্রিল বৃহস্পতিবার বেলা পাঁচ ঘঠিকার সময় ৫ বস্তা এমওপি সার ৪ বস্তা ডিএফটি সার, ৫ বস্তা ধানের বিজ সহ দশ হাজার টাকা সম মূল্যের কৃষি পন্য উদ্ধার করেছে স্থানীয় জনতা।

Manual2 Ad Code

পরে সরেজমিন পরিদর্শনে আসেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা আল জাবির, ইউপি সদস্য মুন্সী আব্দুল মুমিন, আবুল কালাম, ফারুক আহমদ, মাতুরতল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।

এসময় সরকারী বীজ ও সার ক্রয়ের অভিযোগে মাতুরতল বাজার খলিল বীজ ঘরের সত্ত্বাধীকারী খলিল আহমদ এর ছেলে রেজওয়ান আহমদ কে দুই হাজার টাকা জরিমানা এবং অভিযুক্ত আব্দুল আলীম সহ ১৫ জন কৃষক কে (কার্ডধারী) ইফতারের পর থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।

Manual2 Ad Code