৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু নির্মাণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছেন।

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু নির্মাণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছেন।

Manual6 Ad Code

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু নির্মাণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছেন। যারা পদ্মাসেতুর বিরোধিতা করছেন, নাম বলতে অসুবিধা নেই। এ পদ্মাসেতু বাংলাদেশের স্বপ্নের সেতু। পদ্মাসেতুর নির্মাণ কাজ ষড়যন্ত্র করেও বন্ধ করতে পারেনি।

Manual8 Ad Code

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার মাঠ প্রাঙ্গণে গণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী উন্নয়ন বান্ধন প্রধানমন্ত্রী। তার দক্ষ পরিচালনায় ও দেশের মানুষের ভালোবাসায় দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। মুন্সিগঞ্জ জেলা দেশের অবিচ্ছেদ্য অংশ। এ জেলায় উন্নয়নের ছোয়া লেগেছে, আরও উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, ঘরে ঘরে গুজব প্রতিরোধ করুন।

মিরকাদিম পৌর সভার মেয়র মো. শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এ গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছ-উজ্জামান আনিছ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন

Manual7 Ad Code