৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী শারফুল ইসলাম

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২১
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী শারফুল ইসলাম

Manual8 Ad Code

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাওরাইদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পদপ্রার্থী শারফুল ইসলাম

Manual5 Ad Code

 

আবুসাঈদ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

Manual4 Ad Code

বর্ষবরণ নয় শুধু, বাঙালির অভূতপূর্ব সাংস্কৃতিক জাগরণের উৎসব। মহোৎসবে যোগ দেবে সারা দেশ। তপোবহ্নির শিখা জ্বালো জ্বালো/নির্বাণহীন নির্মল আলো…। অফুরান এই আলোয় আজ উদ্ভাসিত হবে বাংলাদেশ। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এককালীন রাজপথ কাপানো ছাত্রনেতা, সমাজ সেবক, কাওরাইদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পদপ্রার্থী শারফুল ইসলাম।

তিনি বলেন, বছরের প্রথম দিনে নতুন নতুন স্বপ্ন বুনবে বাংলার কৃষক। হালখাতা খুলবে ব্যবসায়ীরা। সরকারি ছুটির দিনে রাজধানীসহ সারা দেশে একযোগে চলবে লোকজ ঐতিহ্যের নানা উৎসব অনুষ্ঠান।

Manual5 Ad Code

বর্তমান পরিপ্রেক্ষিতে নববর্ষ উদযাপন পরিণত হয়েছে বাংলাদেশের সার্বজনীন উৎসবে। পয়লা বৈশাখের ভোরে সূর্যোদয়ের সাথে সাথে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে মেতে ওঠে সারা দেশ। বর্ষবরণের এ উৎসব আমেজে মুখরিত বাংলার চারদিক।

Manual4 Ad Code

গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে বাঙালি মিলিত হবে তার সর্বজনীন এই অসাম্প্রদায়িক উৎসবে। দেশের পথে-ঘাটে, মাঠে-মেলায়, অনুষ্ঠানে থাকবে কোটি মানুষের প্রাণের চাঞ্চল্য, আর উৎসব মুখরতার বিহ্বলতা।সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।