৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯
স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ

Manual5 Ad Code

উনুয়ই মার্মা রুহি, বান্দরবান জেলা প্রতিনিধি,

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে গত ৮ জুলাই আজিজনগর গার্লস স্কুলে যাবার পথে একই এলাকার সাইফুল নামের নামের এক বখাটে এবং আরো কয়েকজনের সহায়তায় এই স্কুল ছাত্রীকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যায়।

Manual7 Ad Code

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় এক আত্মীয়ের বাসায় ওই ছাত্রীকে টানা ১৮দিন আটকে রেখে দিনের পর দিন ধর্ষন করে এই বখাটে।

Manual4 Ad Code

পরে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে এই স্কুল ছাত্রীকে গত ২৫ জুলাই বিকালে আজিজনগরের তেলুনিয়া পাড়ায় রেখে পালিয়ে চলে যায় সাইফুল। এসময় তার স্বজনরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ২৬ জুলাই বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আপেল্লা রাজু নাহা জানান, ধর্ষনের ঘটনা আমরা শুনেছি এবং ভিকটিম বান্দরবান সদর হাসপাতালে ভর্তি রয়েছে। ওসি আরো জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বান্দরবান জর্জকোটে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Manual4 Ad Code