৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ডিমলায় কাবিটা ও টিআর নগদ অর্থ কর্মসূচির চেক বিতরণ

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২০
ডিমলায় কাবিটা ও টিআর নগদ অর্থ কর্মসূচির চেক বিতরণ

Manual1 Ad Code

ডিমলায় কাবিটা ও টিআর নগদ অর্থ কর্মসূচির চেক বিতরণ

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার (নীলফামারী):

Manual3 Ad Code

নীলফামারী ডিমলায় ২০২০-২১ অর্থবছরের ১ম পর্যায়ে নির্বাচনী এলাকাভিত্তিক গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ/সংস্কার (কাবিটা ও টিআর-নগদ অর্থ) কর্মসূচির আওতায় প্রকল্পের চেক বিতরণ করা হয়।

সোমবার (৭ ডিসেম্বর) ২০২০ খ্রি: সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান, প্রকৌশলী ত্রাণ শাখা মোঃ ফেরদৌস আলম এবং ১০টি ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন মসজিদ, মন্দির, র্গীজা ও শিক্ষা প্রতিষ্ঠানে চেক বিতরণ করেন।

Manual6 Ad Code