৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২০
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Manual2 Ad Code

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে
মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

মোঃ জাহান জেব কুদরতী,বাগেরহাট জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ায় শতাব্দীর শ্রেষ্ঠ বাংগালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাট জেলার মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে ৫ ডিসেম্বর’২০ শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় আওয়ামী লীগের দলীয় কার্য্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ শেষে চৌধুরী মোড়ে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ আব্দুর রহমান, সাধারন সম্পাদক জনাব আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসীম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি সর্ব জনাব এস,এম কবির হোসেন, শেখ আল মামুন, আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন মিলন, উৎপল মন্ডল, শ্রমিকলীগ নেতা নুর উদ্দিন আল মাসুদসহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বিএনপি জামায়াতসহ পাকিস্তানী দোসররা। জাতির জনকের প্রতি কোন প্রকার অসম্মান করা হলে কাউকেই ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ার করেছেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।।

Manual8 Ad Code