৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শরনখোলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন আকনের ১ম মৃতুবার্ষিকী পালন

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২০
শরনখোলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন আকনের ১ম মৃতুবার্ষিকী পালন

Manual5 Ad Code

শরনখোলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন আকনের ১ম মৃতুবার্ষিকী পালন।

 

সাব্বির হোসেন,শরনখোলা প্রতিনিধিঃ-

Manual8 Ad Code

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন আকনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় মরহুম কামাল উদ্দিন আকনের সমাধিতে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ও উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পণ করা হয়।

Manual1 Ad Code

সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ আজমল হোসেন মুক্তার সঞ্চালনায় স্মরনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব রায়হান উদ্দিন শান্ত, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ এম সাইফুল ইসলাম খোকন, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, আওয়ামী লীগ নেতা সাবেক ডাকসু সদস্য আব্দুল হক হায়দার, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এম.আর জামিল হোসাইন ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ।

Manual1 Ad Code

সভায় বক্তব্য রাখেন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওয়াদুদ আকন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান খান মহিউদ্দিন, ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তপু বিশ্বাস খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজুল সরদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম ও শরীফ খাইরুল ইসলাম।

স্মরণসভা শেষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক।

Manual3 Ad Code