৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রীসহ গ্রেফতার-২

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২০
রূপগঞ্জে স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রীসহ গ্রেফতার-২

Manual4 Ad Code

রূপগঞ্জে স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রীসহ গ্রেফতার-২

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের স্ত্রীর হাতে স্বামী খুনের শিকার হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাতের এ খুনের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।

শনিবার দুপুরে চনপাড়া মাঝিপাড়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ শনিবার বিকালে চনপাড়া এলাকা থেকে স্ত্রী ও তার মেয়েকে গ্রেফতার করেছে। নিহত মোহাম্মদ শরীফ হোসেন চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ফরিদ হোসেনের ছেলে।

নিহতের চাচাতো ভাই আরিফ হোসেন জানান, চলতি বছরের জানুয়ারী মাসে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ফরিদ হোসেনের ছেলে মোহাম্মদ শরীফ হোসেনের সঙ্গে পাশ্ববর্তী চনপাড়া মাঝিপাড়া এলাকার সুফি বেগমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর মোহাম্মদ শরীফ তার স্ত্রীর অসামাজিক কার্যকলাপের ব্যাপারে জানতে পেরে স্ত্রীকে শাসায়। এরপরও ক্ষান্ত হয়নি সুফি বেগম। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। চলতি বছরের নভেম্বর মাসের ২৪ তারিখে শরীফ হোসেন তার শ্বশুরবাড়ি চনপাড়া মাঝিপাড়ায় বেড়াতে যায়। সেখানেও স্বামী-স্ত্রীর মধ্যে কয়েক দফায় ঝগড়া-বিবাদ হয়েছে বলে জানা গেছে।

Manual8 Ad Code

আরিফ হোসেন তার চাচাতো বোন ফারজানার বরাত দিয়ে বলেন, শুক্রবার গভীর রাতে সুফি বেগম তাকে ফোন দিয়ে বলেছে, তোর ভাইকে মেরে ফেলেছি, এসে লাশ নিয়া যা। পুলিশের ধারণা শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় তাকে হত্যা করা হয়েছে। গলায় ও গালে ক্ষত চিহ্ন রয়েছে।

Manual2 Ad Code

নিহতের পরিবারের বরাত দিয়ে আরিফ হোসেন বলেন, স্ত্রী সুফিয়া বেগম, তার আগের সংসারের মেয়ে সোনিয়া বেগম, সোনিয়ার স্বামী হাসান মিয়া ও আরেক মেয়ে আঁখি বেগম এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনার তদন্ত চলছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে।