৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯
নাগরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Manual7 Ad Code

 

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

Manual6 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের এই দিনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়।

Manual7 Ad Code

এ উপলক্ষে নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করে।

নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি বাবর আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর।

Manual4 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুস সালাম,উপজেলা আ. লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জল মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান তুহিন,গয়হাটা ইউপি ছাত্রলীগ সভাপতি রাজিব আহমেদ,স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ সম্রাট,আতিক অপু প্রমুখ।

Manual6 Ad Code