৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

লোকালয়ে কয়লার স্তূপ অপসারণের দাবীতে ফের মানববন্ধন, বিক্ষোভ

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২০
লোকালয়ে কয়লার স্তূপ অপসারণের দাবীতে ফের মানববন্ধন, বিক্ষোভ

Manual2 Ad Code

লোকালয়ে কয়লার স্তূপ
অপসারণের দাবীতে ফের মানববন্ধন, বিক্ষোভ

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

আইয়ুব হোসেন ইমন,রূপগঞ্জ প্রতিনিধিঃ-

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লোকালয়ে দেদারছে কয়লার ব্যবসা চলছে বলে জানা গেছে। উপজেলার মুড়াপাড়া গাজী সেতু সংলগ্নে গড়ে উঠা কয়লার স্তূপ অপসারণের দাবীতে গত ১৬ নভেম্বর স্থানীয় জনতা মানববন্ধন কর্মসূচী পালন করেন। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি} আফিফা খাঁনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। প্রায় ২০ দিন অতিবাহিত হওয়ার পরও কয়লার স্তূপ অপসারণ না হওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী ফের শুক্রবার দুপুরে সেতু সংলগ্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেন। আগামী এক সপ্তাহের মধ্যে কয়লার স্তূপ অপসারণ করা না হলে রূপসী-কাঞ্চন সড়ক বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় জনতা।
মানববন্ধনে অংশগ্রহণ করা বিক্ষুব্ধ এলাকাবাসীরা জানান, উত্তরা ট্রের্ডাসের স্বত্তাধীকারী প্রতিষ্ঠান মুড়াপাড়া গাজী সেতু সংলগ্ন এলাকায় কয়লা কারখানা গড়ে তুলেছে। ডকইয়ার্ড কারখানা তৈরির কথা বলে ঘনবসতিপূর্ণ এলাকায় কয়লা কারখানা গড়ে তোলে। কয়লার ধূলায় মুড়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ২ হাজার পরিবার স্বাস্থ্যঝূঁকিতে রয়েছে। মানবন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্যরা বলেন, কয়লার স্তূপ অপসারণের দাবীতে মানববন্ধন করায় উল্টো আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের লোকজন নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন। আমরা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি} আফিফা খাঁন বলেন, অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও স্যার প্রশিক্ষণে ছিলেন। ফিরে আসলে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরকতউল্লা মিয়া, ইউপি সদস্য আলম হোসেন, হারেছ মিয়া, হীরা, নুরুল, সোহেল, কামাল হোসেন, মফিজ মিয়া, ইসমাঈল ও পাবেল প্রমুখ।