৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

জঙ্গিবাদ,মৌলবাদের বিরুদ্ধে আশুলিয়া থানা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২০
জঙ্গিবাদ,মৌলবাদের বিরুদ্ধে আশুলিয়া থানা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

Manual8 Ad Code

জঙ্গিবাদ,মৌলবাদের বিরুদ্ধে আশুলিয়া থানা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

 

Manual7 Ad Code

আব্দুল জলিল মিয়া, সাভার প্রতিনিধিঃ

নবীনগর-চন্দ্রা মহাসড়কে মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য দেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শুধু ঢাকায় নয়- প্রতিটি জেলা, উপজেলায় হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

Manual7 Ad Code

শুক্রবার সকালে আশুলিয়ায় ঢাকা ইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে মিছিল শেষে এক সমাবেশে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার সকাল ৯টা থেকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে আওয়ামী লীগের আশুলিয়া থানার আহ্বায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় ১১ হাজার নেতাকর্মী এ মিছিলে অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন খান, পাথালিয়া ইউপির চেয়ারম্যান পারভেজ দেওয়ান,আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন মাদবর,সাধারন সম্পাদক মোঃ মোঃ আমজাত সরকার,ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতিনসহ সাভার ও আশুলিয়ার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Manual5 Ad Code