৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

কালিয়াকৈরে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, অবশেষে মামলা

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২০
কালিয়াকৈরে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, অবশেষে মামলা

Manual3 Ad Code

কালিয়াকৈরে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, অবশেষে মামলা

Manual3 Ad Code

 

পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকার কোটামনি গ্রামে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে বুধবার সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই নারী শিক্ষার্থী স্থানীয় একটি হাইস্কুলে নবম শ্রেণিতে অধ্যায়ন করে।

এলাকাবাসী ও মামলার সূত্রে জানা যায়, বড়ইবাড়ী ( কোটামনি) এলাকার আনিছ মৃধার ছেলে জামিল মৃধা দীর্ঘদিন ধরে ওই নারী শিক্ষার্থীকে বিভিন্ন সময় প্রেম নিবেদন করে আসে। এক পর্যায় গত দুই বছর তার সঙ্গে ওই নারী শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে জামিল মৃধা বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে তাকে বিভিন্ন সময় ধর্ষণ করে। এই সম্পর্কেও জের ধরে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে জামিল একই প্রলোভন দেখিয়ে ওই নারী শিক্ষার্থীকে বাড়ির পাশে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ওই নারী শিক্ষার্থীর পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে জামিলকে বিয়ের চাপ দেন।

তার কথা মতো গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ওই নারী শিক্ষার্থী ও তার মা বিয়ের দাবী নিয়ে ধর্ষক জামিলের বাড়িতে যান। এ সময় জামিলের বাবা আনিছ মৃধা, মা জমিলা বেগম, চাচা নাসির মৃধা, চাচী হিমা বেগম তাদের অকথ্য ভায়ায় গালিগালাজ করে। এক পর্যায় তারা ওই নারী শিক্ষার্থীর ও তার মাকে এলোপাথারি পিটিয়ে আহত করে। পরে ধর্ষকের মা জমিলা বেগম ধারালো বটি দিয়ে ওই নারী শিক্ষার্থীর মাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।

Manual8 Ad Code

মাকে বাঁচাতে এগিয়ে গেলে ওই নারী শিক্ষার্থীর কবজির উপর বটির কুপে কেটে রক্তাক্ত হয়। খবর পেয়ে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে একটি ক্লিনিকে চিকিৎসা করান।

Manual6 Ad Code

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

Manual3 Ad Code