৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

শরনখোলায় ইসলামী ব্যাংকের আউটলেট শাখা উদ্বোধন

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২০
শরনখোলায় ইসলামী ব্যাংকের আউটলেট শাখা উদ্বোধন

Manual4 Ad Code

শরনখোলায় ইসলামী ব্যাংকের আউটলেট শাখা উদ্বোধন

Manual2 Ad Code

 

সাব্বির হোসেন,শরনখোলা প্রতিনিধিঃ-

Manual3 Ad Code

বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায় ব্যাংকিং সেবা তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলার সুন্দরবন সন্নিহিত তাফালবাড়ী বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন হয়েছে।

আজ ১লা ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ীতে শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনার হেড অব জোন মো. আবদুস সালাম।

Manual4 Ad Code

ব্যাংকের শরণখোলা শাখা ব্যবস্থাপক মো. অহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন অসুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এই আউটলেটের (এজেন্ট ব্যাংক) সত্ত্বাধিকারী আজমল হোসেন মুক্তার সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা শেষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম ফিতা কেটে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।

Manual4 Ad Code