৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে নারী নিয়ে কাজ করবে “নূরে জান্নাত কামনা নারী উন্নয়ন কেন্দ্র”

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২০
শ্রীপুরে নারী নিয়ে কাজ করবে “নূরে জান্নাত কামনা নারী উন্নয়ন কেন্দ্র”

Manual6 Ad Code

শ্রীপুরে নারী নিয়ে কাজ করবে “নূরে জান্নাত কামনা নারী উন্নয়ন কেন্দ্র”

Manual4 Ad Code

রাকিবুল হাসান, (গাজীপুর) : মানুষের স্মৃতিপটে চিরভাস্বর হয়ে থাকুক শ্রীপুরের ক্ষণজন্মা মহিয়সী নারী, গাজীপুর নারী সংগঠনের প্রতিষ্ঠাতা, শ্রীপুর উপজেলা মহিলা শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক, মাওনা পাবলিক কলেজের প্রভাষক, আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন এর উপদেষ্টা, নূরে জান্নাত কামনা বিএসসি’র কর্ম ও স্মৃতিকে ধরে রাখার লক্ষে- নারীদের কল্যাণে…“নূরে জান্নাত কামনা নারী উন্নয়ন কেন্দ্র” এর শুভ উদ্বোধন উপলক্ষে “আলোচনা ও মিলাদ মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

২৮ নভেম্বর শনিবার বিকেলে শ্রীপুরের মাওনা চৌরাস্তা বর্ণমালা মোড়েের পশ্চিম পাশে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আনোয়ারের সভাপতিত্বে ও মুফতি আবদুল্লাহ্ আল মাসউদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান জামান, মুক্তিযোদ্ধা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ এমদাদুল হক, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এড. মোঃ কামাল ফকির, বর্ণমালা কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ জহিরুল ইসলাম, ফারিয়া এ্যাড মিডিয়ার ব্যাবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম, আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য সোহেল আহমেদ, মোঃ রুহুল আমিন, মোঃ জামিল হাসান, মোঃ হাবিবুর রহমান, সানজিদা আক্তার আকলিমা প্রমুখ।

এ সময় সকল বক্তারাই নূরে জান্নাত কামনার কর্ম ও জীবন নিয়ে আলোচনা করেন এবং উনার আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচনার পর বায়তুছ ছালাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এনামুল হক নোমানী দোয়া মাহফিল পরিচালনা করেন।

Manual8 Ad Code