৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ দিরাইয়ে ৩২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর নির্মাণ উদ্বোধন

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২০
সুনামগঞ্জ দিরাইয়ে ৩২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর নির্মাণ উদ্বোধন

Manual4 Ad Code

সুনামগঞ্জ দিরাইয়ে ৩২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর নির্মাণ উদ্বোধন

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

সিরাজুল ইসলাম শ্যামল,সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
মুজিব বর্ষের অঙ্গীকার ঘর হবে সবার, এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্যামারচরের মুজিব নগর পল্লীতে ৩২টি ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারের মাঝে ৫৪ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ঘর নির্মাণ কাজের উদ্বোধন ও পরিদর্শন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সরকারের অর্থায়নে শ্যামারচরের মুজির নগরে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম নজরুল ইসলাম,ভূমি সহকারী কর্মকর্তা রনজন কুমার দাস,বিশিষ্ঠ ব্যবসায়ী মো. আজিজুল হক,ডা. পীজুষ চৌধুরী,৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রুপক চৌধুরী ও রজ্ঞু দাস প্রমুখ।

চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. শফি উল্ল্যাহকে ধন্যবাদ জানিয়ে বলেন,তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমার ইউনিয়নের শ্যামারচরের নতুন এই মুজির নগর পল্লীতে ৩২টি গৃহহীন অসহায় পরিবারের প্রত্যেককে সরকারের খাস খতিয়ানের ২ শতক ভূমি ও প্রতিটি ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।

Manual6 Ad Code

প্রতিটি গৃহহীন পরিবারের ঘর নির্মাণ বাবত এক লাখ ৭১ হাজার টাকাসহ ৩২টি ঘর নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৫৪ লাখ ৭২ টাকা । তিনি আরো বলেন ইতিমধ্যে কয়েকটি ঘরের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজগুলো ও দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Manual4 Ad Code