লৌহজংয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ
ফৌজি হাসান খাঁন রিকু,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে উপজেলা প্রশাসনের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ৪০ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে লৌহজং উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মো.মনিরুজ্জামান তালুকদার বিশেষ চাহিদা সম্পন্ন ৪০ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।