৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

যশোর মনিরামপুর তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২০
যশোর মনিরামপুর তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

Manual1 Ad Code

যশোর মনিরামপুর তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

Manual4 Ad Code

 

আবদুল্লাহ আল মামুন-ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ-

Manual7 Ad Code

তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে আজ ৩০ নভেম্বর সোমবার যশোর জেলার মনিরামপুর উপজেলার অসহায় হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মনিরামপুর প্রভাতি বিদ্যাপীঠের মাঠে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তাকওয়া ফাউন্ডেশনের যশোর টিমের সমন্বয়কারী নাসিম খান, আব্দুল হক, কামরুজ্জামান মানিক, শামসুজ্জামান, কাজী সবুজ, মাহমুদুল হাসান, আজাদ মৃধা প্রমুখ।

তাকওয়া ফাউন্ডেশনের কেন্দ্রিয় সদস্য মাওলানা আশরাফ ইয়াছিন জানান তাকওয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান গাজী ইয়াকুব এর পরামর্শে গতকাল রাতে যশোর জেলার মনিরামপুর পৌর শহরের ভাসমান, ভবগুরে, মানসিক রোগিদের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং আজও বিতারণ করা হয়েছে।

তাদের এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শীতকাল ব্যাপি চলমান থাকবে বলে সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে জানিয়েছেন।

Manual6 Ad Code

এছাড়াও তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে যশোর মনিরামপুর সহ সারাদেশে করোনা ভাইরাস মহামারিতে আক্রান্ত মৃত ব্যক্তিদের স্বেচ্ছায় দাফন কাফন করে সারাদেশে সুনাম অর্জন ও প্রশংসিত হয়েছেন।

Manual4 Ad Code