৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

শরীয়তপুরের জাজিরায় ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০
শরীয়তপুরের জাজিরায় ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

Manual8 Ad Code

শরীয়তপুরের জাজিরায় ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

 

Manual6 Ad Code

মোঃ ইউসুফ আলী :: শরীয়তপুরের জাজিরা উপজেলায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

Manual7 Ad Code

আলোচনা সভা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার, জাজিরা পৌরসভা মেয়র মোহাম্মদ ইউনুস বেপারী, জাজিরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জব্বার আকন, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম নুরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া।

Manual2 Ad Code

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন। আলোচনা সভা শেষে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে জাজিরার প্রধান সড়কগুলোতে সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

Manual1 Ad Code