৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় ফুলেল শুভেচ্ছা ও স্থানীয় নেতাকর্মীদের ভালাবাসায় সিক্ত হলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২০
কলাপাড়ায় ফুলেল শুভেচ্ছা ও স্থানীয় নেতাকর্মীদের ভালাবাসায় সিক্ত হলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা

Manual4 Ad Code

কলাপাড়ায় ফুলেল শুভেচ্ছা ও স্থানীয় নেতাকর্মীদের ভালাবাসায় সিক্ত হলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা

 

Manual8 Ad Code

এইচ এম রাকিবুল আল হৃদয়,কলাপাড়া প্রতিনিধিঃ
ফুলেল শুভেচ্ছা ও স্থানীয় নেতাকর্মীদের ভালাবাসায় সিক্ত হলেন পটুয়াখালীর কলাপাড়ার কৃতি সন্তান কেন্দ্রীয় যুবলীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ। কেন্দ্রীয় যুবলীগের সংগঠনিক সম্পাদক হওয়ার পর এই প্রথম বারের মত তিনি বুধবার দুপুরে ঢাকা থেকে তার নিজ জন্মভূমি কলাপাড়ায় আসেন। তার সফর সংঙ্গী ছিলেন এ উপজেলার আরো তিন কৃতি সন্তান কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিকাশ হাওলদার, এম.নয়া মিয়া নয়ন ও সাবের হোসেন।

Manual7 Ad Code

তাদের আগমন উপলক্ষে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে বিশাল এক শোডাউন দিয়ে অভ্যার্থনা জনান যুবলীগ নেতাকর্মীরা। এসময় জয়বাংলা শ্লেগানে পৌর শহর মুখরিত হয়ে ওঠে।

পরে স্থানীয় আওয়ামীলীগ কার্যলয়ে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সেখানে সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, বরগুনা জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো.সাবু।

Manual1 Ad Code

সভা শেষে যুবলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে তার নিজ গ্রামের বাড়ি যাওয়ার পথে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার, মহিপুর থানা সদর ও কুয়াকাটা পৌর যুবলীগ নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট, আমতলী যুবলীগের জি এম হাসান, কলাপাড়া পৌর যুবলীগ সহ সভাপতি শেখ মো. যুবরাজ, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মিঠু, কুয়াকাটা যুবলীগ আহবায়ক ইসাহক শেখ, কলাপাড়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পদক খালিদ খাঁন, সহ উপজেলা ও মহিপুর থানার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code