৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

কৃষককে হুমকি প্রতিবাদে ভান্ডারিয়ায় সংবাদ সম্মেলন

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২০
কৃষককে হুমকি প্রতিবাদে ভান্ডারিয়ায় সংবাদ সম্মেলন

Manual4 Ad Code

কৃষককে হুমকি প্রতিবাদে ভান্ডারিয়ায় সংবাদ সম্মেলন

Manual1 Ad Code

 

আব্দুল্লাহ আল নাঈম :: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের বাসিন্দা কৃষক মো: কালাম শাহ (৬২) কে হুমকি দেয়ার প্রতিবাদে গত বুধবার দুপুরে স্থানীয় অন্বেষা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

Manual6 Ad Code

সংবাদ সম্মেলনে মো. কালাম শাহ এর দাবী তার বড় মেয়ে সৌদি প্রবাসী লাকি আক্তারকে নিয়ে স্থানীয় ছত্তার খানের ছেলে মো. হাসান এবং হাকিম মিস্ত্রীর ছেলে বেল্লালসহ একটি কুচক্রি মহল ফেসবুকসহ অনলাইনে তার ছবি প্রকাশ করে নানা ভাবে অসত্য অপপ্রচার চালাচ্ছে এবং হেয়প্রতিপন্ন করে আসছে ।

ভয়ভীতি প্রদর্শন করে তার প্রবাসী মেয়ের কাছে অর্থ দাবী করছে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মো. হাসান খান ও বেল্লাল, মো. কালাম শাহকে হুমকি প্রদান করছে বলে সংবাদ সম্মেলনে তিনি জানান।

Manual5 Ad Code