৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২০
লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

ফৌজি হাসান খাঁন রিকু,লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে শুক্রবার বিকেলে, কার্যকর ও শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষে স্থানীয় জনগণের অংশগ্রহণে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে পরিকল্পনা ও ইউনিয়নের সার্বিক উন্নয়নে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি মাঠে উন্মুক্ত ওয়ার্ড সভাটি অনুষ্ঠিত হয়।
শ্রী মানিক লক্ষ্মণ সরকারের সভাপতিত্বে হলদিয়া ইউনিয়ন পরিষদের সচিব শরীফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক।
আরো বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক অলক কুমার মিত্র, আওয়ামী লীগ নেতা মাহবুব তালুকদার, ইউপি সদস্য শাহিন সরদার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক রাজিব, হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির খান বিপ্লব,জরজিস সরদার প্রমুখ।
প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক তাঁর বক্তৃতায় বলেন, গত ৫ বছরে আমি হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডেই শুধু ১২টি রাস্তা নির্মাণ ও সংস্কার করেছি। এ ছাড়া বিশুদ্ধ পানি সরবরাহে ৫০টি আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপন করেছি। তিনি আরও বলেন, আমি পাশে থাকলে যদি আপনাদের উপকার হয়, তাহলে আমাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় নির্বাচিত করবেন। তাছাড়া আমি ভুল করে থাকলে এবং আমার আচরণে কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিবেন।

Manual1 Ad Code