৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কালিয়াকৈরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২০
কালিয়াকৈরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

Manual5 Ad Code

কালিয়াকৈরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

 

পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওই ঘটনায় এছহাক মিয়া ওরফে কালাম এক ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃত হলো, পঞ্চগড়ের দেবীধস থানার হাতিডোবা এলাকার মৃত শুকুর মিয়ার ছেলে এছহাক মিয়া ওরফে কালাম (৫০)।

Manual6 Ad Code

ওই শিশুর পরিবার ও মামলা তথ্যে জানা যায়, কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার শহীদুল ইসলামের বাড়িতে বাসা ভাড়া থেকে কালাম কাঁচামাল ও মুদি দোকান করে আসছিলেন।

Manual7 Ad Code

গত ২৯ জুলাই বেলা ২টার দিকে ওই শিশু ওই ব্যক্তির দোকানে কাঁচামাল কিনতে যায়।

পরে তার দোকান বন্ধ দেখতে পেয়ে সে দোকানদারকে ডাকতে তার ভাড়াটে বাসায় ঢুকে।

এসময় একা পেয়ে সুযোগ বুঝে কালাম তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কৌশলে সেখান থেকে ওই শিশু দৌড়ে বাড়ি চলে যায়।

ঘটনাটি জানা-জানি হলে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলামিন গত রোববার ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়।

Manual3 Ad Code

এ সময় ওই নেতাসহ কয়েকজন অভিযুক্ত কালামকে মারধর ও ২০ হাজার টাকা জরিমানা করেন। ধামাচাপার বিষয়টি জানা জানি হলেও গত বুধবার রাতে অভিযুক্ত কালামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই শিশুর ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরে দুপরে গ্রেপ্তারকৃত কালামকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

এব্যাপারে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতা আলামিন জানান, ওই শিশুর ভাই ও কালামের সঙ্গে ঝগড়ার বিষয়টি মিমাংসা করেছি। ধর্ষণের বিষয়টি জানার পর অভিযুক্ত কালামকে পুলিশের হাতে তোলে দেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযুক্ত কালামকে গ্রেপ্তার করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।