৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

মহানবী (স:)-কে অবমাননার প্রতিবাদে ভান্ডারিয়ার নদমূলা ইউনিয়নে বিক্ষোভ মিছিল

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
মহানবী (স:)-কে অবমাননার প্রতিবাদে ভান্ডারিয়ার নদমূলা ইউনিয়নে বিক্ষোভ মিছিল

Manual7 Ad Code

মহানবী (স:)-কে অবমাননার প্রতিবাদে ভান্ডারিয়ার নদমূলা ইউনিয়নে বিক্ষোভ মিছিল

 

সুমন মল্লিক,বিশেষ প্রতিনিধিঃ-
গতকাল শনিবার বিকালে মহানবী হযরত মুহম্মদ (স:) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে শনিবার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের শতশত মুসল্লিরা বিক্ষোভ সমাবেশ করেছে।

শনিবার বিকালে নামাজ শেষে নদমূলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মুসল্লীরা একত্রিত হতে থাকে এবং সেখান থেকে শতশত মানুষের একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

Manual2 Ad Code

পরে সমাবেশে বক্তব্যর রাখেন মাওলানা জাকারিয়া আল কাসেমী , মাওলানা আব্দুল রহিম মাঝি বাড়ি কওমী মাদ্রসার মোহ্তামিম ,মাওলানা নাছির উদ্দিন ,মাওলানা হাবিবুর রহমান মাওলানা ওলিউর রহমান ,মাওলানা এনামুল হোসেন ,মাওলানা শফিকুল ইসলাম,প্রমূখ।

Manual3 Ad Code

বক্তরা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের তৈরী সকল পন্য বর্জনের জন্য সকলের প্রতি আহবান জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিন্দা প্রস্তাব এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক।

Manual8 Ad Code

মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।

Manual6 Ad Code

অন্যথায়, আমাদের আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে।এবং প্রতিবাদ বিক্ষোভ চলবে ।