৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

Manual6 Ad Code

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

 

এম এ সালাম রুবেল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

Manual4 Ad Code

“মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ প্রতিপাদ কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।

শনিবার পুলিশ সুপার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হল) এ গিয়ে শেষ হয়।

Manual8 Ad Code

সেখানে পায়রা ও বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে’র কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

Manual2 Ad Code

পরে সেখানে কমিউনিটি পুলিশিং ফোরাম ঠাকুরগাঁওয়ের আয়োজনে কেক কাটা, বেলুন উড়ানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সভায় ইএসিডও’র নির্বাহী পরিচালক ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহার, ৫০ বিজিবির সেক্টর কমান্ডার লে. ক. শহীদুল ইসলাম, জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, মুখ্য আলোচক ঠাকুরগাঁও পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রধান সমন্বয়ক মোহা: মনিরুজ্জামান (পিপিএম-সেবা), ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে প্রমুখ।