৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

মাধবপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্নহত্যা

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
মাধবপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্নহত্যা

Manual3 Ad Code

মাধবপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্নহত্যা

Manual5 Ad Code

 

 

মোঃ জাকির হোসেন,মাধবপুর প্রতিনিধিঃ-
হবিগঞ্জের মাধবপুরে মিনহাজ উদ্দিন জয় (১৩) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের মেহের উদ্দিন টুক্কুর ছেলে ও চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীতে পড়ুয়া ছাত্র।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার(৩১ অক্টোবর) সকালে বাড়ির পাশে ডরা ছড়া নদীর পাড়ে বাঁশ বাগানের ভিতর থেকে বাঁশের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থা থেকে স্কুল ছাত্র মিনহাজ উদ্দিন জয় এর লাশ উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

ধারনা করা হচ্ছে শনিবার রাতের কোন এক সময় ফাঁস দিয়ে সে আত্নহত্যা করেছে। খবর পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির এসআই বাবুল চৌধুরী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

Manual8 Ad Code

কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।