৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কালিয়াকৈরে দুর্বৃত্তদের হামলায় নারী খুন, লাশ উদ্ধার

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২০
কালিয়াকৈরে দুর্বৃত্তদের হামলায় নারী খুন, লাশ উদ্ধার

Manual8 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু, ঢাকা:-
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় শনিবার (২৪ অক্টোবর) রাতে দূর্বৃত্তরা জেসমিন আক্তার (২৩) নামের এক নারীকে
ছুড়িকাঘাত করে হত্যা করেছে। দূর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর ভুট্রো মিয়ার বাড়ীর পিছনের একটি জঙ্গলে ফেলে রেখে যায়।

Manual7 Ad Code

 

রোববার (২৫ অক্টোবর) সকালে এলাকাবাসী নিহতের লাশ দেখে পুলিশে খবর দিলে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।

Manual2 Ad Code

পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নিহত দিনাজপুর জেলার পার্বতীপুর থানার পাঠানপাড়া গ্রামের সুলতান আহম্মদের মেয়ে।

সে উপজেলার পূর্বচান্দরা এলাকার রিপন রেহানার বাড়ীতে ভাড়া থেকে একটি পোশাক তৈরির কারখানায় চাকুরি করতো।

Manual5 Ad Code

নিহতের পরিবার ও পুলিশ জানান, জেসমিন আক্তারের সাথে তার স্বামী ওমর ফারুকের ডিভোর্স হয় কয়েকমাস আগে।

Manual3 Ad Code

এ নিয়ে দুই পরিবারের মধ্যে নানা দ্বন্দ্ব চলে আসছিলো। পুলিশের ধারণা, জেসমিন আক্তারকে ডিভোর্সধারী স্বামী ওমর ফারুক হত্যা করে লাশ ফেলে রেখে যেতে পারে।

মৌচাক পুলিশ ফাঁড়ীর এসআই লিটন মিয়া জানান, নিহতের পরিবারের সদস্যরা প্রাথমিক ধারণা করছেন, আগের স্বামী ওমর ফারুক হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে। তবে হত্যার কারণ
এখনো জানা যায়নি।