১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নিয়ামতপুরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২০
নিয়ামতপুরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

 

শাকিলঃ- নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ কৃষকলীগের প্রথমবারের মত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

Manual7 Ad Code

উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাশ চন্দ্র মহন্তের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সবেক সহ-সভাপতি মোঃ আঃ লতিফ তারিন।

Manual8 Ad Code

 

নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষকলীগের আহবায়ক ও নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র মোঃ আব্দুল ওয়াহাব, নওগাঁ জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, জেলা ছাত্রলীগ নেতা অমিত কুমার।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ্আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কুমার পিন্টু, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবরসহ কৃষকলীগের ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Manual1 Ad Code

 

সভার পূর্বে কৃষকলীগের প্রয়াত আহবায়ক আরব আলীসহ অন্যান্য নেতাকর্মীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং যুগ্ন আহবায়ক অবিনাশ চন্দ্র মহন্তকে আহবায়ক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

Manual3 Ad Code