১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাগেরহাটের মোংলা উপজেলায় দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২০
বাগেরহাটের মোংলা উপজেলায় দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

Manual8 Ad Code

 

মোঃজাহান জেব কুদরতী,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

Manual1 Ad Code

সমাজের দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করন এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের মোংলা উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

 

নতুন এ কমিটির সভাপতি হলেন-জনাব এইচ এম দুলাল ও সাধারণ সম্পাদক মোঃ জনাব নূর আলম শেখ। ৯ সদস্যের কমিটির অপর নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি আবু সাইদ খান ও স্বদেশ মন্ডল, সদস্য নরেশ চন্দ্র হালদার, সুনীতি রায়, রঞ্জন কুমার শিকদার, আরিফা সুলতানা এবং রীতা সরকার।

Manual4 Ad Code

 

এ কমিটির কর্ম এলাকা উপজেলার প্রশাসনিক এলাকায় সীমাবদ্ধ থাকবে। দুর্নীতি দমন কমিশন এর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মোঃ আব্দুল গাফফার স্বাক্ষরিত ও অনুমোদনকৃত পুনঃর্গঠিত এ কমিটির মেয়াদকাল ৩১ ডিসেম্বর ২০২২ইং সাল পর্যন্ত কার্যকর থাকবে।

 

Manual3 Ad Code

 

এদিকে পুনর্গঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা গত ২১ সেপ্টেম্বর সোমবার মোংলার বিএলএস রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

 

সভায় দুর্নীতির বিরুদ্ধে গণ-সচেতনতা সৃষ্টির জন্যে অক্টোবর মাসব্যাপী নানা ধরনের কর্মসুচি গ্রহণ করা হয়।