৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

এনায়েত বাজার মহিলা কলেজের স্টোর রুমে অগ্নিকাণ্ড

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০২০
এনায়েত বাজার মহিলা কলেজের স্টোর রুমে অগ্নিকাণ্ড

Manual3 Ad Code

আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

Manual2 Ad Code

 

চট্রগ্রাম নগরের এনায়েত বাজার মহিলা কলেজের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিনের তৈরি পাঁচটি কক্ষ পুড়ে গেছে।

 

শনিবার (২২ আগস্ট) সকালে গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নন্দনকানন ফায়ার স্টেশনের লিডার লিটন বড়ুয়া জানান, মহিলা কলেজে টিন দিয়ে তৈরি ৫টি কক্ষের মধ্যে ৩টি স্টোর রুম হিসেবে এবং ২টিতে দারোয়ানরা থাকতেন।

 

শনিবার সকালে দারোয়ানদের থাকার একটি কক্ষে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। এতে পাশাপাশি থাকা ৫টি টিনের কক্ষ পুড়ে যায়।

 

Manual2 Ad Code

তিনি বলেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও নির্বাপণ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ফায়ার সার্ভিসের ৩ জন কর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

 

Manual7 Ad Code

সকাল সাড়ে ১০টায় সৃষ্ট এই অগ্নিকাণ্ড প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Manual4 Ad Code