৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বাগাতিপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক তিনটি স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০২০
বাগাতিপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক তিনটি স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Manual8 Ad Code

 

খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া (নাটোর) থেকেঃ-

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের জামনগর স্কুল,কালিকাপুর স্কুল মাঠ ও বাজিতপুর স্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

 

শনিবার (২২ আগস্ট) বিকেলে ইউনিয়ন আওয়ামীগের আয়োহনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।

Manual1 Ad Code

 

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, জামনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা তাঁতি লীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক শামসুজ্জামান মোহন, জামনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান মাজেদ, আওয়ামী লীগ নেতা আধ্যাপক শাহ্-আলম,উপজেলা ওয়ার্কাস পাটির সভাপতি আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মজনু, বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা প্রমুখ।

 

এছাড়াও বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

 

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code