রাকিবুল হাসান,গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়ন এর যুবলীগের সভাপতি প্রার্থী ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ জাকির হোসেন মোড়ল।
মাননীয় সংসদ সদস্য -১৯৬ -গাজীপুর ৩-গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইকবাল হোসেন সবুজ এমপি এর স্বনামধন্য সৎ কর্মী তিনি দৈনিক অভিযোগ নিউজ পোর্টাল কে ২১ শে আগস্টের সেই মর্মান্তিক ঘটনার বর্ণনা দিতে গিয়ে বিশেষ সাক্ষাৎকারে বলেন, ২১ শে আগস্ট এর বিকেল টা বাংলাদেশের মানুষের জন্য ছিল এক ভয়ংকর অভিজ্ঞতা। সেদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণ, রক্তাক্ত মানুষের কাতর কান্না, চোখের সামনে সহযোগীদের মৃত্যু—সব মিলিয়ে এক বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হয়।
এ নৃশংসতায় পুরো জাতি স্তব্ধ হয়ে পড়েছিল। আজ সেই ২১ শে আগস্ট, ভয়াবহ গ্রেনেড হামলা দিবস।
২০০৪ সালের ২১ শে আগস্ট ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা হয়।
লক্ষ্য ছিল আমার নেত্রী, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিরতরে এই বাংলা থেকে সরিয়ে দেওয়ার অপকৌশল।
যেমনটি করেছিল তৎকালীন ১৯৭৫ সালে আমার নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ তার পরিবারের ২২ জন সদস্যকে স্বাধীনতাবিরোধী অপশক্তি নির্মমভাবে হত্যা করে। তবে ২১ শে আগস্ট এর সেদিন কোনো রকমে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আহত হন।
তাঁর শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। এই হামলায় ঝরে যায় ২২টি তাজা প্রাণ। তাঁদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান।
গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হয় কয়েক শ মানুষ। যারা এখনো সেই আঘাত নিয়ে মানবেতর জীবন যাপন করছে। জামাত শিবির বিএনপির নির্মম অত্যাচারে আমিও বহুবার অত্যাচারিত হয়েছি।২০০৪ সালের পর থেকে আওয়ামী লীগ গ্রেনেড হামলা দিবস হিসেবে দিনটি পালন করে আসছে।
যুবলীগের সভাপতি প্রার্থী জাকির হোসেন মোড়ল এসময় আরো বলেন, আজকের এই দিনে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই আল্লাহ পাক রাব্বুল আলামীন তাদেরকে যেন বেহেস্ত নসিব করেন এবং আহতদের প্রতি শ্রদ্ধা ও রক্তিম ভালবাসা জানাই।