
পুনম শাহরীয়ার ঋতু ::
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সদস্যরা ১৫ই আগষ্ট এই দিনে দুর্বৃত্তদের
হাতে রাতের অন্ধকারে নির্মমভাবে নিহত হয়।
গাজীপুরের কালিয়াকৈরে যুব মহিলা লীগ উপজেলা শাখা ও যুব মহিলা লীগ পৌর শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট নিসংশ গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের আত্নার মাগফিরাত কামনায় কালিয়াকৈর পৌর এলাকার চন্দ্রা ত্রিমোড় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২২শে আগস্ট) সকাল ১১টায় উপজেলার চন্দ্রা ত্রিমোড় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন শিকদার সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুরাদ কবির সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখা, জনাব শিকদার মোশাররফ হোসেন যুগ্ম আহবায়ক বাংলাদেশ আওয়ামীলীগ গাজীপুর জেলা, জনাব মোঃ মোশারফ হোসেন জয় সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা, শিকদার জহিরুল ইসলাম জয় সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা, উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শর্মিলী দাস মিলি আহ্বায়ক যুব মহিলা লীগ গাজীপুর জেলা, উপজেলা শাখার যুব মহিলা লীগের সভাপতি জনাব আমেনা বেগম এর সভাপতিত্বে ও যুব মহিলা লীগ পৌর শাখার যুগ্ম আহবায়ক রূপালী আক্তার রুপার পরিসঞ্চালনায় চন্দ্রা ত্রিমোড় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নার্গিস আক্তার সাবেক ভাইস চেয়ারম্যান কালিয়াকৈর উপজেলা ও সদস্য মহিলা আওয়ামী লীগ গাজীপুর জেলা, জনাব হাসিনা খালেক সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখা,আলেয়া বেগম সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা, নাজমা আক্তার,সহ প্রমূখ।পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের শেষে কাঙ্গালী ভোজন এর আয়োজন করা হয়।