৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়ি ভাংচুর ও লুটপাট

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০২০
শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়ি ভাংচুর ও লুটপাট

Manual3 Ad Code

 

শেরপুর জেলা প্রতিনিধিঃ

 

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা সাদা মিয়া নামে এক কৃষকের বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।

 

সাদা মিয়া উপজেলা সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে। ঘটনাটি ঘটে ১৮ আগষ্ট মঙ্গলবার।

 

Manual4 Ad Code

এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় ১৭ জনকে আসামী করে অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলাসূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১১ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের সোরহাব আলী, মোজাফফর আলী ও মকবুল হোসেনের নেতৃত্বে ২৫/৩০ জনের সংঘবদ্ধ একটি দল দাঁ, ফালা, লাঠিসোটা নিয়ে সাদা মিয়ার বাড়িতে হামলা করে।

 

Manual3 Ad Code

এসময় হামলাকারীরা সাদা মিয়া ৩টি ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। ঘরের সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গিয়ে সাদা মিয়ার পক্ষের ৫ জন গুরুত্বরভাবে আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

 

এব্যাপারে থানায় মামলা দায়ের করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।

 

বরং আসামী পক্ষের লোকজনের ভয়ভীতি ও হুমকির মুখে সাদা মিয়া ও তার পরিবারের লোকজন আতঙ্কে দিনাতিপাত করছে।

Manual5 Ad Code

 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।