৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামালের অসুস্থ্য মাতা মালেকা বেগমকে ঢাকায় নেয়া হয়েছে

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০২০
বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামালের অসুস্থ্য মাতা মালেকা বেগমকে ঢাকায় নেয়া হয়েছে

Manual6 Ad Code

 

টিপু সুলতান,ভোলা জেলা প্রতিনিধিঃ-

 

বীর মাতা মালেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়েছে।মঙ্গলবার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

হাসপাতালের আবাসিক ডাক্তার তৈয়বুর রহমান জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। তার কিডনি সমস্যা দেখা দিয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন। এ কারণেই তাকে আজ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

 

Manual4 Ad Code

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে অধ্যক্ষ মো. সেলিম জানান, তার দাদির হাত-পা ফুলে গেছে। তিনি সবার কাছে দোয়া চান। তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

 

Manual7 Ad Code

মঙ্গলবার হঠাৎ করে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যাওয়ায় তাকে দুপুরে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়। ভোলার আলীনগর মৌটুপি গ্রামের মোস্তফা কামালনগরের বাড়িতে বড় ছেলে ও নাতিদের সঙ্গে থাকেন মালেকা বেগম।

 

এদিকে মালেকা বেগম এর অসুস্থার খবর শুনে গতকাল বুধবার (১৯ আগস্ট) হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

 

এসময় তিনি তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন।

 

সরকার মোহাম্মদ কায়সার এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন এবং তার রত্নগর্ভা মায়ের দীর্ঘায়ু,সুস্বাস্থ্য কামনা করেন।

 

Manual6 Ad Code

তার সাথে হাসপাতালে উপস্থিত ছিলেন,ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবুল কালাম আজাদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ভোলার তত্বাবধায়ক ডা. মো. সিরাজউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. তৈয়বুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা মো. শহীদুল ইসলাম ও ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ভোলা মো. জাকির হোসেনসহ প্রমুখ।

Manual1 Ad Code