৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নারায়ণগঞ্জে ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০২০
নারায়ণগঞ্জে ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

Manual5 Ad Code

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার রূপসী কর্ণগোপ এলাকায় অবস্থিত হাতিম স্টিল স্ট্রাকচার লিমিটেড নামক ওই কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাঞ্চন, ডেমড়া, আড়াইহাজার ও পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তিনতলা বিশিষ্ট ভবনটির পুরোটাতেই আগুন ছড়িয়ে পড়েছে।

 

শের আলী নামে কারখানার এক নিরাপত্তা কর্মী জানান, তিনতলা বিশিষ্ট এই ভবনটির নিচতলায় স্টিল ও কাঠের ফার্নিচার তৈরি হয়। উপর তলাটি গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। সেখানেই আগুন ছড়িয়েছে বেশি। পুরো ভবনে প্রায় ১২ থেকে ১৫ জন শ্রমিক কাজ করে বলে জানান তিনি।

Manual8 Ad Code

 

আগুন নিয়ন্ত্রণে কাঞ্চন, আড়াইহাজার, পূর্বাচল ও ডেমরা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

 

তিনি বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে চারটি স্টেশনের ৯টি ইউনিটকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

Manual3 Ad Code

বাকিগুলো রাস্তায় রয়েছে। ভবনটির তৃতীয় তলায় আগুনের মাত্রা বেশি। কারখানা ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে কারখানার ভেতরে কেউ আছে বলে জানা যায়নি।

Manual1 Ad Code