৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

দীর্ঘ পাঁচ মাস পর আজ তিন দিনের সফরে সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০২০
দীর্ঘ পাঁচ মাস পর আজ তিন দিনের সফরে সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

Manual1 Ad Code

 

এম আব্দুল করিম,সিলেট জেলা প্রতিনিধিঃ

 

দীর্ঘ প্রায় পাঁচ মাস পর তিনদিনের সফরে আজ মঙ্গলবার সিলেট আসছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন।

 

এবার দীর্ঘদিন পর নিজ নির্বাচনী এলাকায় আসছেন তিনি। করোনাভাইরাসের কারণে গত প্রায় পাঁচ মাস সিলেট আসা হয়নি ড. এ. কে. আব্দুল মোমেনের।

 

Manual3 Ad Code

জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ২টায় মন্ত্রী ঢাকাস্থ পররাষ্ট্রভবন থেকে সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

 

সন্ধ্যা ৭টায় উপস্থিত হবেন সিলেট নগরীর নিজস্ব পৈতৃক ভবন হাফিজ কমপ্লেক্সে।

Manual4 Ad Code

 

পরদিন বুধবার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে।

 

বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনে ‘আগামীর সিলেট’ প্রকল্প সংক্রান্ত আলোচনাসভায় যোগ দেবেন মন্ত্রী।

Manual7 Ad Code

 

বিকেল ৫টায় হাফিজ কমপ্লেক্সে রয়েছে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল, সেখানেও উপস্থিত থাকবেন ড. এ . কে. আব্দুল মোমেন।

Manual7 Ad Code

 

এরপর পরদিন বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী সকাল ১০টায় সিলেটের রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক এবং রিসোর্টের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান অতিথি হিসেবে।

 

পরে বেলা ১১টায় সিলেট সদর উপজেলার বাইশটিলাস্থ জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করবেন মন্ত্রী।

 

দুপুর ১২টায় সিলেট থেকে সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে এবং সেখান থেকে বিকেলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী।