৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ীতে ইয়ুথ গ্রুপ সদস্যদের সমন্বিত জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০২০
ফুলবাড়ীতে ইয়ুথ গ্রুপ সদস্যদের সমন্বিত জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

Manual7 Ad Code

 

হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের আওতায় সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় মঙ্গলবার (১৮ আগস্ট) ইয়ুথ গ্রুপ সদস্যদের সমন্বিত জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান।

Manual7 Ad Code

 

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পা আক্তার অতিরিক্ত কৃষি অফিসার ফুলবাড়ী,কুড়িগ্রাম।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

উপস্থিত ছিলেন ৬ নং কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মন্ডল,আরডিআরএস (বাংলাদেশ) এর বিবিএফজি প্রজেক্টর ফুলবাড়ী উপজেলা কো-অর্ডিনেটর ঝরনা বেগম, কাশিপুর ইউনিয়ন যুব ফোরাম সভাপতি ও গোল্ডেন ফিউচার একাডেমির চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব,আরডিআরএস (বাংলাদেশ) এর বিবিএফজি প্রোজেক্টের কাশিপুর ইউনিয়ন ফ্যাসিলিটেটর নিকল লাকরা,ভাঙ্গামোড় ইউনিয়ন ফ্যাসিলিটেটর মিনা খাতুন প্রমুখ।

 

উক্ত প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন কাশিপুর ইউনিয়ন যুব ফোরাম সদস্য।