৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে মাসুদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২০
চিলমারীতে মাসুদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Manual6 Ad Code

রুবেল মিয়া,চিলমারী প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের চিলমারীতে মাসুদ রানা (৩০) হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলার রমনা বাঁধের মোড় এলাকায় জাগো পরিবারের উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

Manual3 Ad Code

এ সময় বিচারের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে শত শত মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন চলাকালে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজমুল হুদা পারভেজ, রেল ও নৌ যোগাযোগ পরিবেশ উন্নয়ন গণকমিটির প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ, সাপ্তাহিক যুগের খবরের প্রকাশক-সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, মেধাবী কল্যাণ সংস্থার সভাপতি নুরুল আলম, জাগো স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজান, সমাজ উন্নয়ন কর্মী পলাশ মাহমুদ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তরা বলেন, ঘটনায় সুষ্ঠ তদন্ত, দোষীদের অবিলম্বে গ্রেফাতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।

Manual7 Ad Code

 

প্রসঙ্গত, মোটর সাইকেলে ঢাকা যাওয়ার পথিমধ্যে টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে পুকুর থেকে গত ৮ জুলাই শনিবার সকালে মাসুদ রানা ও তার বন্ধু রংপুর সদরের চাঁনবাড়ী এলাকার মামুনের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।