৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ছাতকে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯
ছাতকে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

জামরুল ইসলাম রেজা ছাতক থেকেঃ-
ছাতকে মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান। জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সহকরী কমিশনার (ভূমি) তাপস শীল। মৎস্য সপ্তাহর উদ্ভোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকালে র‍্যালী, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তকরণ করা হবে। ছাতকে মৎস্য সপ্তাহ’র উদ্ভোধন করবেন মুহিবুর রহমান মানিক এমপি।
সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করবে উপজেলা মৎস্য দপ্তর।
মতবিনিময় সভায় সিলেটের ডাক পত্রিকার ছাতক প্রতিনিধি সৈয়দ হারুন অর রসিদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার ছাতক প্রতিনিধি আব্দুল আলিম, সিলেটের ডাক পত্রিকার গোবিন্দগঞ্জ প্রতিনিধি বদর উদ্দিন আহমদ, দৈনিক সবুজ সিলেট পত্রিকার ছাতক প্রতিনিধি বিজয় রায়, দৈনিক যায়যায়দিন পত্রিকার ছাতক প্রতিনিধি আমির আলী, দৈনিক খোলা কাগজ পত্রিকার ছাতক প্রতিনিধি সদরুল আমিন, দৈনিক সংবাদ প্রতিদিনের ছাতক প্রতিনিধি আমিনুল আজিরসহ সাংবাদিক এবং তথ্যসেবা কর্মকর্তা হ্যাপি আক্তার, সহ-তথ্যসেবা কর্মকর্তা আকলিমা বেগম, ট্রেড প্রশিক্ষক লিপি আচার্য, মৎসচাষী রেজাউল করিম, ইউপি সদস্যা কমরুন নেছা, আর্টিস্ট বিশ্বজিৎ আচার্য রন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code