৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বদরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে ইউ এনও এর পরিচালনায় দোয়া

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২০
বদরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে ইউ এনও এর পরিচালনায় দোয়া

Manual6 Ad Code

 

নার্গীস ইসলাম,বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

 

জাতীয় শোক দিবসে রংপুরের বদরগঞ্জে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্বরণ করে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দু’দফা দোয়া সম্পন্ন করা হয়। মুক্তিযোদ্ধা যাদুঘরে অনুষ্ঠিত দোয়াটি পরিচালনা করেন বদরগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

 

ইউএনও’র সাথে হাত তুলে দোয়ায় অংশ নেন রংপুর-২ আসনের সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।

 

সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, ওসি হাবিবুর রহমান হাওলাদার, উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থী, স্থানীয় আওয়ামী লীগ সহ অন্যান্যরা।

 

এর আগে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অপর্ণ করে অতিথিরা প্রথম দোয়ায় অংশ নেন।

Manual7 Ad Code

 

এদিনে রচনা প্রতিযোগতার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেন এই প্রতিযোগিতায়।

Manual6 Ad Code

 

বিজয়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ ডিউক চৌধুরী ।

Manual4 Ad Code

 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।

 

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, বদরগঞ্জ মডেল হাই স্কুল, বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আশরাফগঞ্জ উচ্চ বিদ্যালয়।

 

দিনের কর্মসূচি শেষে বদরগঞ্জ আওয়ামী যুব লীগের আয়োজনে বদরগঞ্জ মডেল হাই স্কুলে উপস্থিত সকলকে এবং অতিথিদের আতিথেয়তা প্রদর্শন করা হয়।

Manual2 Ad Code