
সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের ব্যবহৃত মোটরসাইকেল রাখার জন্য নবনির্মিত মোটরসাইকেল গ্যারেজ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে জেলা পুলিশ লাইন্সে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক ঝিনাইদহ জেলার বিভিন্ন ইউনিটের জন্য বরাদ্দকৃত ৩ (তিন) টি গাড়ির চাবি বিভিন্ন ইউনিট ইনচার্জগণের নিকট হস্তান্তর করেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান পিপিএম।